স্বাভাবিক সম্পর্কের পথে যুক্তরাষ্ট্র–কিউবা

সম্প্রতি একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র এবং কিউবা বন্দী বিনিময় করেছে। এরই ধারাবাহিকতায় দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। আর এ ঘটনাটি ঘটলে দীর্ঘ পঞ্চাশ বছর পর দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটা সুবাতাস বইতে পারে বলে ধারণা করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। অবশ্য দেশ দুইটির নেতারা সেই পথেই হাটছেন বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। কারণ, কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপনের জন্য আলোচনায় বসতে যাচ্ছেন দুই দেশের নেতারা। বিবিসির কাছে মার্কিন কর্মকর্তারা এমন তথ্যই জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কয়েক মাসের মধ্যে তাঁরা কিউবার রাজধানী হাভানায় দূতাবাস খোলার কথা ভাবছেন।