অবৈধ সম্পদের খোঁজে আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে ('প্রিন্স মুসা') জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের জ্যেষ্ঠ উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে উপস্থিত হন মুসা বিন শমসের।