মিশরে যৌথ মহড়া চলাকালে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন মিশরের এবং অপর দুজন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাগরিক। ইউএইর সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম এই খবর জানিয়েছে।
মিশরের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়।
সামরিক কর্মকান্ডসহ বিভিন্ন ক্ষেত্রে মিশর ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভাল সম্পর্ক ও সহযোগিতা বজায় রয়েছে।
গত আগস্ট মাসে ইউএই মিশর থেকে ইসলামি কট্টোরপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে বিমান হামলা চালায়। উল্লেখ্য, এ মিলিশিয়ারা লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখল করে নিয়েছিল।