জাপানে ভারি তুষারপাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। সাদা তুষারে ঢাকা পড়ে গেছে পুরো জাপান। কোন কোন এলাকা দুই মিটার পুরো তুষারে ঢাকা পড়েছে। আবহাওয়া দপ্তরের ঘোষণায় আরো তুষারপাতের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার এএফপির খবরে এই তথ্য জানানো হয়েছে।
এএফপির খবরে বলা হয়েছে, তুষার পাতে হোক্কাইডো দ্বীপে বয়স্ক দুই নারী মারা গেছে। এছাড়া হিরোশিমায় তুষারে ঢাকা রাস্তায় ট্রাফিক দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছে।
এদিকে ব্যাপক তুষারপাতের কারণে দেশটির যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে গেছে। আন্তর্জাতিকসহ অভ্যন্তরীণ প্রায় ১০০ ফাইট বাতিল করা হয়েছে।
আবহাওয়া দফতরের ঘোষণায় বলা হয়েছে, পূর্ব উপকূলীয় হোক্কাইডোতে প্রবল নিম্নচাপের কারণে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।