৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এই ফল প্রকাশ করা হয়।
এছাড়াও মোবাইলে বিসিএসের ফলাফল পেতে যে কোনো মোবাইল থেকে BCS<space>34<space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
এবারের লিখিত পরীক্ষায় নয় হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ২৬ জানুয়ারি।