নতুন সঙ্গী খুঁজে পেয়েছেন জেনিফার লরেন্স?

 
সম্প্রতি কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্সের। এখন তাকে চলচ্চিত্র নির্মাতা গেব পোলস্কির বাড়িতে তাকে দেখা গেছে। বৃহস্পিতবার টাইমস অব ইন্ডিয়া এমন তথ্য জানিয়েছে।
একটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, ‘হাঙ্গার গেমস’ তারকা জেনিফার লরেন্স তার কুকুর নিয়ে সম্প্রতি পোলস্কির বাড়িতে গিয়েছিলেন। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা অবস্থান করেছিলেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী। এমনকি তারা দুইবার পিজ্জার অর্ডারও করেছিলেন। 
সূত্র জানিয়েছে, তারা দুইটি পিজ্জার অর্ডার করেছিলেন। ৩০ মিনিট পর আরো একজন পিজ্জা নিয়ে হাজির হয়। তারা তাদের ভালো সময় কাটিয়েছে। 
অক্টোবরে বিচ্ছেদ হওয়ার আগে লরেন্স মার্টিনের সঙ্গে চার মাস ধরে প্রেম করেছেন।