বাংলাদেশের রাষ্ট্রপতি মো.আবদুল হামিদকে ভারতের বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং, বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ তাকে অভ্যর্থনা জানান। পরে তাকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে বাংলাদেশের রাষ্ট্রপতি এ সফরে যান।