নিউ ইয়র্কে ছবিটির প্রিমিয়ার শো'ও বাতিল করে দেয়া হয়েছে।
বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্স নির্মিত কমেডি নির্ভর ছবি 'দি ইন্টারভিউ' না দেখতে যাওয়ার জন্য লোকজনকে সতর্ক করে দেয় সংগঠনটি।
এমনকি এই ছবি প্রদর্শনের স্থল থেকে সবাইকে দুরে রাখার জন্য নাইন ইলেভেন হামলার কথা উল্লেখ করে 'বিশ্বের জন্য ভীতিকর পরিস্থিতি' হবে বলেও হুমকি দিয়েছে তারা।
তবে মার্কিন সরকার বলছে, এখনও পর্যন্ত হামলার পরিকল্পনা সম্পর্কে তেমন কোনও তথ্য জানা যায়নি। সূত্র: বিবিসি