রাজধানীর কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকায় বিদ্যুতত্স্পৃষ্ট হয়ে একজন নির্মাণ শ্রমিক মারা গেছেন। তার নাম আবুল কালাম (৫০)।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে তিনি বিদ্যুতস্পৃষ্ট হলে সুলতান নামের অপর এক নির্মাণ শ্রমিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নির্মাণ শ্রমিক সুলতান জানান, কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকার একটি বাড়িকে আবুল কালামসহ তারা ৫/৬জন শ্রমিক একটি বাড়ির আগাছা পরিস্কার করতেছিলেন।
এসময় বিদ্যুতের ছেড়া তারে আবুণ কালাম স্পৃষ্ট হন। এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত নির্মাণ শ্রমিক আবুল কালামের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়।