কথা বলা বন্ধ রণবীর-ক্যাটরিনার!

 
কথা বলা বন্ধ রয়েছে রণবীর ও ক্যাটরিনার মধ্যে। শুনে অবাক হওয়ার মতই খবর। কিন্তু সম্পর্কে ফাঁটলের কারণে নয়, তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়েছে সিনেমার শুটিং এর কারণে।
এই তারকা জুটির এখন ব্যাস্ত সময় কাটছে 'জাজ্ঞা জাসুস' সিনেমার শুটিং নিয়ে। আর এই সিনেমায় দুইজনকে কথা বলতে দেখা যাবে না। একে অপরের সাথে গানে-গানে ভাব আদান প্রদান করবেন তারা। সাস্পেন্স-থিলারধর্মী সিনেমাটিতে মোট ২০ টি গান থাকছে। গানগুলোর সঙ্গীতায়োজন করবেন প্রিতম। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া