অটিজম এবং বায়ু দুষণের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। খবর বিবিসি’র।
অন্তঃসত্ত্বার সময়কালীন বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব হিসেবে শিশু অটিজমের পরিণতিতে ভোগে বলে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন।
হাভার্ড স্কুল অব পাবলিক হেলথ’র একটি দল বলেছে, এক হাজার সাতশ ৬৭ শিশু নিয়ে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে উচ্চ মাত্রার জনসংখ্যার সাথে অটিজম দ্বিগুণ হওয়ার সম্পর্ক রয়েছে।
তারা বলেছে বিশেষ একটি ক্ষুদ্র কোনকিছু ফুসফুস থেকে অতিক্রম করে রক্তের সাথে মিশে যায়।
বিশেষজ্ঞরা বলেছেন, অন্তঃসত্ত্বা নারীদেরকে কিছুটা আবৃত্ত থাকতে হবে। যদিও এই যোগসূত্রের বিষয়টি এখনো প্রমাণের অপেক্ষায় রয়েছে।
বায়ু দূষণ নিশ্চিতভাবে ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় জানা গেছে, আনুমানিক তিন দশমিক সাত মিলিয়ন বায়ু দূষণের কারণে মৃত্যুবরণ করে।
এনভার্নমেন্টাল হেলথ পার্সপেক্টিভ’র নিবন্ধে এ গবেষণা প্রকাশিত হয়েছে।