‘৪৮ ঘণ্টার মধ্যে ৩০০০ জঙ্গিকে ফাঁসি দিন’

 
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ এক টুইটার বার্তায় লিখেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বলছি সব জঙ্গিদের ফাঁসি দিন। ৪৮ ঘণ্টার মধ্যে ৩০০০ হাজারেরও বেশি জঙ্গিকে ফাঁসি দিতে হবে। এই বক্তব্যের একদিন পরই পরই লস্কর-ই-তাইয়েবার কমান্ডার জাকি-উর রহমান লাখভি জামিনে ছাড়া পান। খবর: টাইমস অব ইন্ডিয়ার।
পেশোয়ারের স্কুলে জঙ্গিদের হামলার পর রাহিল ঘোষণা দিয়েছেন, ‘যথেষ্ট হয়েছে। এখন যারা সন্ত্রাসীদের পে কথা বলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
অন্য এক টুইটার বার্তায় জেনারেল রাহিল হুমকি দিয়েছেন, তালেবানের প্রতি বার্তা। তোমার আমাদের শিশুদের হত্যা করেছ। এখন তোমারা এর মারাত্মক ফলাফল দেখবে। এখন মূল্য দেয়ার জন্য তৈরি হও। পাক সেনারা প্রত্যেক শিশুর রক্তের প্রত্যেকটি ফোঁটার প্রতিশোধ নেবে। এটা আমার প্রতিজ্ঞা।’
জেনারেল রাহিল শরিফ তালেবানের বিপে অবস্থান নিয়েছেন। আগে সেনাবাহিনী তালেবানকে ভারতের মতো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লাগাতে ‘কৌশলগত সম্পদ’ হিসেবে মনে করত। রাহিল এ ব্যাপারে সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছেন।