ইংল্যান্ডের এক যুবক যুক্তরাষ্ট্রের টিভি তারকা কিম কার্দাশিয়ানের প্রতি বোধহয় খুব বেশিই ভালোবেসে ফেলেছেন। কেননা, কিমের মতো হওয়ার জন্য সে দেড় লাখ ডলার খরচ করে প্লাস্টিক ও কসমেটিক সার্জারি করেছেন। শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের এক ম্যাগাজিনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জর্ডান জেমস পার্কে (২৩) নামের ঐ যুবক পেশায় একজন মেকাপ আর্টিস্ট। ট্রান্সমিশনের মধ্যে ঠোঁট বাড়ানো, লেজার করে চুল ফেলে দেয়া ও মোটা ভুরুর ট্যাটু করেছেন পার্ক।
তবে এই কাজ করায় কোনো অনুশোচনা নেই পার্কের। তিনি বলেন, ‘যখন মানুষ আমাকে প্লাস্টিক অথবা নকল বলে অপমান করার চেষ্টা করে তখন আমি হাসি। তারা কি চিন্তা করছে, আমি আমার প্রকৃত চেহারা ফেরাতে যাব? আমি যদি সেটাই করতাম, তবে আমার টাকা ফেরত চাইতাম।’