চলতি বছরে বলিউডের সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, দিপীকা পাড়–কোন, আলিয়া বাট, প্রিয়াংকা চোপড়া ও শাহরুখ খানের চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই গুগলের বেশি খোঁজা হয়েছে। কিন্তু মোদিই যে শীর্ষে রয়েছেন তা নয়। তারও উপরে অবস্থান করছেন সানি লিওন। এই নিয়ে টানা তিনবার নিজের স্থান ধরে রেখেছেন তিনি।
শুধু তাই নয়, ‘কিক’,‘জয় হো’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ব্যাং ব্যাং’ এর পরিবর্তে সানি অভিনীত ‘রাগিনি এমএমএস ২’ চলচ্চিত্রটি সবচেয়ে বেশি খোঁজা হয়েছে।
তালিকায় মোদির পরে রয়েছেন সালমান খান (তৃতীয়), শাহরুখ খান (চতুর্থ), ক্যাটরিনা কাইফ (পঞ্চম), দীপিকা পাড়–কোন (ষষ্ঠ), প্রিয়াংকা (সপ্তম), আলিয়া ভাট (অষ্টম), পুনম পান্ডে (নবম) ও বিরাট কোহলি (দশম)। সূত্র: এনডিটিভি।