শাহজালালে ৮শ গ্রাম সোনা উদ্ধার


ঢাকার  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮১২ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে সৌদি আরব থেকে আসা আবু তাহের (৫০) নামে এক যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন জানান, উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।।