জোহরা তাজউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার

 
 
 
 
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার। এ উপলক্ষে শনিবার তার মেয়ে সিমিন হোসেন রিমির বনানীর ডিওএইচএস বাসায় (বাড়ি-৯২, মসজিদ রোড) বাদমাগরিব মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ-মাহফিলে শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।