‘জাতির জনককে আক্রমণ করে একটি চক্র গুরুত্বহীন হয়ে পড়েছে’

 
 
 
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ ও জাতির জনককে আক্রমণ করে একটি চক্র গুরুত্বহীন হয়ে পড়েছে। তারা আত্মঘাতী সর্বনাশা খেলায় লিপ্ত রয়েছে। এর ধৃষ্টতার জবাব এ দেশের মানুষ দেবে।’ শুক্রবার হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে সার্ক কারচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত বিজয় উত্সব-২০১৪ অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘অস্ত্র ও কুিসত ভাষায় রাজনীতি হয় না। বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে গেছে। তিনি রাজনীতিতে কুিসত ভাষার ব্যবহার বন্ধে বিএনপির প্রতি আহ্বান জানান।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার ডাকে সাড়া না দিয়ে খালেদা জিয়া সবচেয়ে বড় ভুল করেছেন। ভুল করে তারা দিশেহারা হয়ে পড়েছে। ভুলের মাসুল দিতে গিয়ে তারা বেফাস সব কথা বলে বেড়াচ্ছেন। বিএনপি আগুন নিয়ে খেলছে। সেই আগুনে তারা নিজেরাই পুড়ে মরবে।’
ওবায়দুল কাদের বলেন, তিনি তার মন্ত্রণালয়ের কাজ নিয়ে মোটামুটি সন্তোষ্ট আছেন। তবে পরিবহন সেক্টর নিয়ে তিনি বিপদে আছেন। ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি নিয়ে বিড়ম্বনা ক্রমশ বাড়ছে। উচ্ছেদ হওয়া ফুটপাত ও রাস্তার পাশগুলো পুনরায় দখল হয়ে যাচ্ছে। তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সার্ক কালচারাল ভুক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে প্রধান বক্তা ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ছাড়াও বক্তব্য দেন— সার্ক কালচারাল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখার  সভাপতি চন্দ্র নাথ চ্যাটার্জি, অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ইব্রাহিম ভূইয়া, মমতাজুল করিম, ডা.এ কে এম খোরশেদ আলম প্রমুখ।