বিমানবন্দরে সোনাসহ আটক ১

 
 
 
 
 
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের সোনাসহ রাশেদ নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুক্রবার বিকালে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, শুক্রবার বিকালে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১০২ ফ্লাইটে রাশেদ ঢাকায় আসেন।