পাকিস্তানে দুই জঙ্গির ফাঁসি

পাকিস্তানে আকিল ইলিয়াস ড. ওসমান এবং আরশাদ মাহমুদ নামে দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। শুক্রবার রাতে পাকিস্তানের ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে এই দুই জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে আকিল ইলিয়াস ড. ওসমানকে ফাঁসি দেওয়া হয়। অন্যদিকে সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টায় জড়িত থাকার দায়ে আরশাদ মাহমুদকে ফাঁসি দেওয়া হয়।