বিভিন্ন দুর্যোগের পূর্বাভাস নিয়ে আবহাওয়া বিভাগের সমালোচনা করে বলা হয়, বিভাগটি সঠিক সময়ে সঠিক পূর্বাভাসটি দিতে পারেনা। অথচ কিছু পাখি যুক্তরাষ্ট্রে টর্ণেডো আসার আগেই জানতে পারে এবং যথারীতি ওই স্থান ত্যাগ করে।
মার্কিন গবেষকরা জানিয়েছেন, গত এপ্রিলে বড় ধরণের টর্ণেডো বা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্র। কিন্তু এই টর্ণেডো আঘাত হানার একদিন আগেই সোনালি রঙের পাখায় সজ্জিত এক ধরনের গায়ক পাখি। পাখিটি সেখান থেকে ৭শ’ কিলোমিটার দূরে দক্ষিণে মেক্সিকো উপসাগরে চলে যায়। এরপরের দিনই বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানে। কারেন্ট বায়োলজি নামের একটি জার্নালে পরিবেশবিদরা লিখেছেন, এই পাখিরা তাদের সামান্য শ্রবণ শক্তির দ্বারাও বড় ধরনের কোনো দুর্যোগের আভাস পায়। এসব পাখি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের বাসস্থানও পরিবর্তন করে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষক অধ্যাপক ড. হেনরি স্ট্রেবি জানিয়েছেন, এসব পাখি খুবই ছোট এবং গান গাইতে পারে। এদের ওজন মাত্র নয় গ্রাম। - বিবিসি