ছবি আদান-প্রদানের সামাজিক যোগাযোগ নির্ভর অ্যাপ সাইট ‘ইন্সট্যাগ্র্যাম’ স্পাম পোস্ট করা হচ্ছে এমন বিশ্বাসে ১০ লক্ষ ব্যবহারকারীর অ্যাকাউন্ড মুছে ফেলেছে। খবর বিবিসি’র। এতে করে অনেক বৈধ ব্যবহারকারী রাগান্বিত হয়েছেন।
অনুসারী হারিয়ে অনেকেই এ কাজের সমালোচনা করে এটাকে ‘ইন্সট্যাগ্র্যাম রেপচার’ বলে উল্লেখ করেছেন।
প্যারেন্ট কোম্পানির ফেসবুক, ইন্সট্যাগ্র্যাম স্পাম কমানোর জন্য এবং বেশি জনপ্রিয়তা দেখাতে ক্রীত অনুসারীদের প্রতিরোধে নিয়মমাফিক অ্যাকউন্ড মুছে ফেলে। IMG0
আর এতে করে জনপ্রিয়তার তুঙ্গে থাকা র্যাপ গায়ক ‘একন’ ভক্ত হারিয়েছেন ৫৬ শতাংশ। জাস্টিন বিবার হারিয়েছেন ৩৫ লাখ ৩৮ হাজার ২২৮ জন অনুসারী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ তরুন গায়ক।
অন্যদিকে অনলাইন মার্কেটিং বিশেষজ্ঞ হিসাবে পরিচিত ওয়েলিংটন ক্যামপসের ৩২ লাখ ৮৪ হাজার ৩০৪ জন ফলোয়ার হাওয়া হয়ে গেছে স্বল্প সময়ের ব্যবধানে।
চিরাগচিরাগ৭৮ নামের একটি অ্যাকাউন্টের ৩৬ লাখ ৬০ হাজার ৪৬০ অনুসারীর ৯৯ শতাংশ অনুসারী হাওয়া হয়ে গেছে। পড়ে ক্ষোভে এ ব্যবহারকারী নিজেই অ্যাকাউন্ট ডিলেট করে দেয়।
এ সিদ্ধান্তে এক ঝটকায় ইন্সটাগ্রাম থেকে রাতারাতি ১৮ কোটি ৮৮ লাখ ২১১ জন ফলোয়ার হারিয়ে গেছে।