শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে ৩৫ কোটি বই পৌঁছে দেয়া হবে।
শনিবার মিরপুর শেরে বাংলা ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্যে একথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বই পৌঁছে দেয়ার বিষয়ে সব প্রস্তুতি নেয়া হয়েছে। ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর কাছে ৩৫ কোটি নতুন বই পৌঁছে দেয়া হবে।