রাষ্ট্রপতি আবদুল হামিদ আগ্রায়

 
রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতে তার ছয়দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে শনিবার আগ্রা পৌঁছেছেন।
রাষ্ট্রপতি এবং তার সফর সঙ্গীদের বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট সকাল ১১টা ৫০ মিনিটে আগ্রার উদ্দেশে নয়াদিল্লীর পালাম বিমান বন্দর ত্যাগ করে এবং দুপুর ১টায় আগ্রা খেরিয়া বিমান বাহিনীর বিমান বন্দরে অবতরণ করে। এ সময় আগ্রার বিভাগীয় কমিশনার এবং অন্য সরকারি কর্মকর্তারা বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতিকে ওবেরিও আমরভিলাসে নিয়ে যাওয়া হয়। আগ্রা সফরকালে রাষ্ট্রপতি এখানেই অবস্থান করবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ  ফতেপুর সিকরি পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি আগামীকাল সকালে জয়পুরের উদ্দেশে আগ্রা ত্যাগ করবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আমন্ত্রণে গত ১৮ ডিসেম্বর ভারত সফরে যান। খবর বাসস।