ইনিংস ও ২২০ রানে হারল ওয়েস্ট ইন্ডিজ

 
সেঞ্চুরিয়ন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২২০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। 
সুপারস্পোর্ট পার্কে শনিবার ২ উইকেটে ৭৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন মাত্র ১৫.৩ ওভার ব্যাট করে ১৩১ রানেই অলআউট হয়ে যায় অতিথিরা। পেসার স্টেইন ৩৪ রান দিয়ে নেন ৬ উইকেট। 
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৯ রান করেন লিওন জনসন।
ম্যাচ সেরা হন প্রথম ইনিংসে দ্বিশতক করা অধিনায়ক হাশিম আমলা। পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার।