প্রাথমিক সমাপনী-জেএসসির ফল ৩০ ডিসেম্বর

 
চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এই তথ্য জানান।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষা গত ৭ নভেম্বর ও প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২৩ নভেম্বর শুরু হয়। এবার ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয়। আর সমাপনীতে  পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩১ লাখ।