কিবরিয়া হত্যা মামলা

হারিস, আরিফসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 
সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে বিএনপি নেতা হারিছ চৌধুরী ও আরিফুল হক চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রশিদ আহমেদ মিলন এই আদেশ দেন। 
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ১১ জনের নাম যোগ করে আদালতে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেন। অভিযোগ পত্র গ্রহণ করে ঐ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এদিকে আদালতে অভিযোগ পত্র দেয়াকে কেন্দ্র করে হবিগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।