‘বড়দিন ও ৩১ ডিসেম্বর রাতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেবে সরকার’



স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘বড়দিন ও ৩১ ডিসেম্বর রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সরকার দেশব্যাপী কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে।’ রবিবার সচিবালয়ে তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন যাতে শান্তিপূর্ণ হয় এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য রাজধানী ঢাকায় এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।

আসাদুজ্জামান বলেন, ‘এই জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে টহলের ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতকরণে দেশব্যাপী অতিরিক্ত ফোর্স মোতায়েত করা হবে।’