করাচিতে বিদ্যুৎ বিপর্যয়

পাকিস্তানে করাচির অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। রবিবার সকালে শুরু হওয়া এ বিপর্যয়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পুরো শহর অন্ধকারে ঢাকা পড়ে। সিন্ধু ও বেলুচিস্তানেও দুপুর পর্যন্ত এ অবস্থা চলছিল। খবর: দ্য ডনের।
পাকিস্তানের জাতীয় গ্রিড থেকে করাচির বিদ্যুৎ সরবরাহ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এতে শহরটির নাজিমাবাদ, ডিফেন্স, গুলশান-ই-ইকবাল, নার্সারি, পিইসিএইচএস, শাহ ফয়সাল, নিউ করাচি, ক্লিফটন, ল্যান্ডি, কোরাঙ্গিসহ সিন্ধুর প্রাদেশিক এই রাজধানীটির অধিকাংশ এলাকাই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। জাতীয় গ্রিডে বিদ্যুৎতের এই বিপর্যয়ের কারণে দেশটির সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানের অনেক এলাকারও বিদ্যুৎ চলে যায়।
পাকিস্তানের কে-ইলেকট্রিক এর এক মুখপাত্র জানিয়েছেন, জাতীয় গ্রিড থেকে করাচিতে সরবরাহ করা বিদ্যুৎতের উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইনে সৃষ্ট একটি কারিগরি ক্রুটি থেকে এই বিপর্যয়ের ঘটনা ঘটে।