মগবাজার রেলগেটে বাসচাপায় তরুণের মৃত্যু

 
 
 
 
 
 
রাজধানীর মগবাজার রেলগেটে বাসের চাপায় শরীফ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে আজমেরী গ্লোরি পরিবহনের একটি মিনিবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রমনা থানার এসআই আশরাফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

আশরাফ জানান, নিহত তরুণ রাজধানীর নাসিম স্টিল মিলে কর্মরত ছিলেন। দুপুরে ওই বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করে থানায় নেয়া হয়েছে। তবে এর চালককে আটক করা যায়নি।