‘পদ্মা সেতুর নির্মাণ শুরু হওয়ায় দুর্মুখদের মুখে চুনকালি পড়েছে’

 
 
 
                                                                         
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। চীনা প্রকৌশলীদের সমন্বয়ে পুরো দমে চলছে সেতু নির্মাণ কাজ। নান্দনিক সৌন্দর্যে ভরপুর হবে এ সেতু। দ্বিতল সেতুর নিচে থাকবে রেললাইন আর উপরে সড়ক। সেতু নির্মাণ কাজ শুরু হওয়া দুমুর্খদের মুখে চুনকালি পড়েছে।’ রবিবার দুপুরে রাজধানীতে গার্হস্থ্য অর্থনীতি কলেজে অনুষ্ঠিত ‘মহান বিজয় দিবসের ৪৩ বছর’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের স্বার্থরক্ষা ও উন্নয়নই সরকারের এক নম্বর চিন্তা। জনগণের কথা বিবেচনায় নিয়ে পদ্মা সেতুর পাশাপাশি দেশের যানজট নিরসনে মেট্রোরেল প্রকল্প, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম চার লেনের সড়ক নির্মাণের কাজ চলছে। সরকারের কল্যাণমুখী কর্মকাণ্ডের সুফল জনগণ এখন পাচ্ছে, ভবিষ্যতে আরো পাবে।’
অর্থনীতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামসুন নাহারের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের এমপি হাজী মো. সেলিম।