তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকা মহানগর হাকিমের

 
 
 
 
 
জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়েরকৃত মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান রবিবার এই আদেশ দেন। বাংলাদেশ হকার্স লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান আদালতে হাজির হয়ে এ মামলাটি করেন।
তারেক রহমান ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মাদ নাসির উদ্দিন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাজিদুর রহমানকেও আসামি করা হয়। আদালত অন্যদেরকে বাদ দিয়ে শুধু তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারির নির্দেশ দেয়।
বাদীর পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন অ্যাডভেঅকেট এনামুল হক সরকার। তিনি জানান, আগমি ২১ জানুয়ারি এ পরোয়ানা জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। 
এর আগে গত বৃহস্পতিবার একই অভিযোগে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান দুলালের দায়ের করা মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার একটি আদালত। মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে আয়োজিত এক আলেঅচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন তারেক রহমান।
এ দিকে, একই অভিযোগে তারেকের বিরুদ্ধে বগুড়া, চট্টগ্রাম, সুনামগঞ্জ, মাগুরা ও কিশোরগঞ্জে মামলা দায়ের হয়েছে। এ সব মামলা গ্রহন করে আদালত কোনটিতে পরোয়ানা ও কোনটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।