দুই দিনের সফরে সোমবার, সোমবার দিল্লি থেকে কলকাতায় আসছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সফরকালে তিনি থাকবেন কলকাতার রাজভবনে। এ দিন সন্ধ্যায় সেখানেই নৈশভোজের আয়োজন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।সেই ভোজসভায় আসার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।
সূত্র জানিয়েছে, মমতার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য বৈঠক হতে পারে। মমতাকে ঢাকায় আসার আমন্ত্রণ জানাবেন তিনি।
মঙ্গলবার রাষ্ট্রপতি যাবেন রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে। সেখানে রবীন্দ্র ভবন পরিদর্শনের পাশাপাশি সংগ্রহশালা ঘুরে দেখবেন। ওই দিন রাতে তিনি কলকাতায় ফিরে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
মঙ্গলবার রাষ্ট্রপতি যাবেন রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে। সেখানে রবীন্দ্র ভবন পরিদর্শনের পাশাপাশি সংগ্রহশালা ঘুরে দেখবেন। ওই দিন রাতে তিনি কলকাতায় ফিরে ঢাকার উদ্দেশে রওনা হবেন।