ইয়েমেনে হামলায় সুন্নি প্রধানের চার দেহরক্ষী নিহত

ইয়েমেনের রাজধানীর কাছে রবিবার শিয়া মিলিশিয়া সংগঠন আনসারুল্লাহ্’র হামলায় এক সুন্নি উপজাতীয় প্রধানের চার দেহরক্ষী নিহত হয়েছেন।
এএফপি’র খবরে বলা হয়েছে, আরহাব এলাকার আল-মাকারিবে হুতি নামে পরিচিত শিয়া মিলিশিয়ারা বোমা মেরে ইসলামপন্থি আল-ইসলাহ্ পার্টির শেখ ইয়াহিয়া তাকির বাড়ি উড়িয়ে দেয়।
এই ঘটনায় ওই সুন্নি উপজাতীয় প্রধানের চার দেহরক্ষী নিহত হন।