সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ণয় ও তথ্য সংগ্রহে জাতিসংঘের বিশেষজ্ঞ দল সোমবার ঘটনাস্থলে যাচ্ছেন।
২৫-সদস্যের এ দলে রয়েছেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সদস্য, তেল নিঃসরণে বিশেষজ্ঞসহ জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা। দুদিনের পরিদর্শনে পরিস্থিতি উত্তরণ ও ঝুঁকি কমাতে কি করা যায় তাও পর্যালোচনা করবেন তারা।
এদিকে সাবেক পানিসম্পদমন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনার মেয়র মনিরুজ্জামান মনি প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন।
গত ৯ই ডিসেম্বর শেলা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় একটি ফার্নেস অয়েলের ট্যাংকার ডুবে গেলে এতে থাকা সাড়ে ৩ লাখ লিটার তেল ছড়িয়ে পড়ে সুন্দরবনের এলাকার নদী-খালে।
পরে ঐ রুটে সাময়িকভাবে বাণিজ্যিক নৌচলাচল বন্ধ রাখা হয়।