লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি ব্যাংকে ডাকাতি হয়েছে। রবিবার এ ঘটনা ঘটে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, বন্দুকধারী ডাকাতরা ব্যাংক থেকে ৭০ লাখ লিবীয় দিনার (৫০ লাখ মার্কিন ডলার) লুট করে নিয়ে যায়।
ব্যাংকের এক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, বেশ কয়েকজন বন্দুকধারী ডাকাত দুটি গাড়িতে করে এসে ওই ব্যাংকে হানা দিয়ে ৭০ লাখ লিবীয় দিনার লুট করে নিয়ে যায়। ব্যাংকটি ত্রিপোলির কেন্দ্রস্থলে অবস্থিত।
তিনি আরো বলেন, ‘ডাকাতরা অতর্কিতে হানা দেয়। বন্দুকধারীরা ব্যাংকের প্রধান দরজা ঘিরে রাখা এবং তাদের অনুসরণ করা হলে স্টাফদের হত্যার হুমকি দেয়। তাদের সঙ্গে অনেক অস্ত্র ছিল।’