রোবট সাপ উন্মোচন

‘সিরিজ টু-এক্স১২৫’ নামে একটি রোবট সাপ উন্মোচন করেছে বিজ্ঞানীরা। খবর ফ্লিকার ডটকম’র।
প্রায় সাত ফিট লম্বা ও সর্বোচ্চ ১৩ পাউন্ড পর্যন্ত ওজন বহনে সক্ষম দেখতে হুবহু সাপটি গবেষণা কর্ম পরিচালনার জন্য মূলত তৈরি করা হয়েছে। এটি ২২৫ ডিগ্রি পর্যন্ত বাক নিতে পারে। তৈরির শৈলীতে এর আকৃতির গঠন প্রণালী এমন যে এটি যেকোনো সংকীর্ণ স্থানে যেতে পারে। অনেক স্পর্শ কাতর স্থান আছে ‘যেমন-কোন সুরুঙ্গ বা টানেল, প্রাকৃতিক খনি’ যেখানে মানুষের পক্ষে সশরীরে প্রবেশ করা কঠিন। সাপটির মুখে একটি ক্যামেরা যুক্ত করে এতে ফ্লাস লাইট লাগানো রয়েছে।
ভবিষ্যতে আরো বড় আঁকারের সাপ উন্মোচনের কথা ভাবছেন বিজ্ঞানীরা।
উল্লেখ্য, এর আগেও ‘যেটস্নেক’ নামে এমন একটি রোবট সাপ উন্মোচন করা হয়।