এ বছর শান্তিতে নোবেল জয় করলেন মালালা ইউসুফজাই। আর এ পুরস্কার লাভের ফলশ্রুতিতে ২০১৪ সালতো বটেই এ প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী নবীন ব্যক্তিত্বের তালিকায় মালালার স্থানই উল্লেখযোগ্য দাবিতার। প্রজন্মের আরো কয়েকজন প্রভাবশালী তরুণীর কল্যাণের জয়গান নিয়েই সাজানো আজকের চিত্র। খবর ডিডব্লিউডি’র।
নারী শিক্ষাকে উৎসাহ জোগাতে গিয়ে দু’বছর আগে তালেবান জঙ্গিদের হামলায় ১৭ বছর বয়সী পাকিস্তানি স্কুল ছাত্রী মালালা ইউসুফজাইকে মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছে। আর এ জন্য চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জয় করেন তিনি৷ সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী তিনি৷ গুরুতর আহত হন মালালা৷ IMG0
২৩ বছর বয়সী জার্মান শিক্ষার্থী টুচে আলবাইরাক গত নভেম্বর অপর দুই তরুণীকে তিন পুরুষের নির্যাতনের হাত থেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন৷ এরপর কয়েকদিন কোমায় থাকার পর মৃত্যুবরণ করেন টুচে৷ বেসামরিক নাগরিক হিসেবে তার এই সাহসিকতা গোটা জার্মানিকে নাড়া দেয়৷IMG1
১৮ বছর বয়সি ইয়োশুয়া ওয়ং (ছবিতে মাঝে) হংকংয়ে গণতন্ত্রদের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা৷ ‘ওকুপাই সেন্ট্রাল’ অক্টিভিস্টদের সঙ্গে যৌথভাবে হংকংয়ের বিভিন্ন এলাকার রাস্তা ব্লক করে গণতন্ত্রের দাবিতে আন্দোলন করেছেন তারা৷
হংকংয়ে গৃহকর্মী হিসেবে কাজ করতেগিয়ে ব্যাপক নিগ্রহ এবং নির্যাতনের শিকার হন এরভিয়ানা সুলিস্টিয়ানিংসি৷ এরপর গৃহকর্মীদের উপর নির্যাতন রোধে আরো কঠোর আইনের দাবিতে সোচ্চার হন তিনি৷ ২৩ বছর বয়সি এই ইন্দোনেশীয় নারীর সাহসিকতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে৷ IMG2
গত সেপ্টেম্বরে মেক্সিকোতে ৪৩ জন শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়৷ এখন পর্যন্ত তাদের মধ্যে মাত্র একজনের মরদেহ সনাক্ত করা গেছে৷ ১৯ বছর বয়সি সেই হতভাগার নাম আলেক্সান্ডার মোরা৷ শিক্ষার্থীদের এই হারিয়ে যাওয়া নিয়ে ব্যাপক প্রতিবাদ শুরু হলে বেরিয়ে আসে মেক্সিকোর এক অন্ধকার দিক৷ গত সাত বছরে এভাবে হারিয়ে গেছে ২৬,০০০ প্রাণ৷ এখন চলছে এ সব প্রতিরোধের আন্দোলন৷ IMG3
ডয়চে ভেলের দ্য বব্স অ্যাওয়ার্ডজয়ী ব্লগার লিনা বেন মেহনি টিউনিশিয়া বিপ্লবের সময় থেকেই তার দেশে গণতন্ত্র আনার চেষ্টা করছেন৷ আরব বসন্তের সূচনা হয়েছিল এই বিপ্লবের মাধ্যমে৷ নিজের ব্যক্তিগত ব্লগ ‘এ টিউনিশিয়ান গার্ল’-এ আরিব, ফরাসি এবং ইংরেজি ভাষায় লেখেন ৩১ বছর বয়সি লিনা৷