একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবেন সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সার।
কায়সারের আইনজীবী এসএম শাহজাহান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “যেহেতু রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে, আমরা আপিল করব। আশা করি মহামান্য সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাব।”
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করে।