পেট্রোবাংলা দুর্নীতি

কর্ণফুলী গ্যাসের ৩ ডিজিএমকে দুদকে জিজ্ঞাসাবাদ

 
 
 
 
 
 
 
পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুরের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনুসন্ধানে সংস্থার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের তিন উপমহাব্যবস্থাপককে (ডিজিএম) জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক ঋত্বিক সাহার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন— কর্ণফুলী গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন, সিরাজুল ইসলাম ও সাবেক ডিজিএম আহসান হাবিব।
দুদক সূত্র জানায়, চলতি বছরের ৯ মার্চ পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর সিন্ডিকেটের নেতৃত্বে সংস্থার অধীন ১৩টি কোম্পানিতে লোক নিয়োগের দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগ অনুসন্ধানে দুবার কর্মকর্তা পরিবর্তন করে তৃতীয়বার অনুসন্ধান দল গঠন করে কমিশন। এর আগে কমিশনের এক অনুসন্ধানকারী কর্মকর্তা হোসেন মনসুরের বিরুদ্ধে মামলার সুপারিশ করলেও কমিশন তা অনুমোদন দেয়নি।