দামাস্কাস ও ইবলিডে সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১০ শিশু নিহত হয়েছে বলে খবরে জানিয়েছে আলজাজিরা। ফাইটার জেটগুলো স্কুলে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। বিমান থেকে ইডলিব প্রদেশের সাফোহান শহরের একটি স্কুলে 'ব্যারেল বোমা' হামলা চালালে সাতজন শিশু নিহত হয়। সূত্র: আলজাজিরা