ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছেন মমতা

 
 
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই হবে মমতার প্রথম বাংলাদেশ সফর। মঙ্গলবার ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এমনটাই দাবি করা হয়েছে।
রাজভবনে নৈশভোজে উপস্থিত থাকা একটি সূত্র জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মমতাও সাদরে এ আমন্ত্রণ গ্রহণ করেন। এ সফর হতে পারে আগামী ফেব্রুয়ারিতে।