দেশের আকাশে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে আগামী ৪ জানুয়ারি রবিবার।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান।
মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করেন। সেই হিসাবে আগামী ৪ জানুয়ারি হবে ১২ রবিউল আউয়াল– ঈদে মিলাদুন্নবী (সা.) দিনটি সাধারণ ছুটি।