শিক্ষার্থীদের আন্দোলনরে ফলে ভারতের বিশ্বভারতী থেকে বিনা অভ্যর্থনায় ফিরতে হয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদকে। ভারতে ছয়দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিন মঙ্গলবার এই ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম জিনিউজ এই ঘটনাকে বিশ্বভারতীর ইতিহাসে সবচেয়ে 'লজ্জাজনক' ঘটনা বলে উল্লেখ করেছে।
জিনিউজ তাদের প্রতিবেদনে লিখেছে- "... অভ্যন্তরীণ কোটা ব্যবস্থা চালু রাখতে বিক্ষোভ-অবরোধের শেষ দিনে যা ঘটল, তা বিশ্বভারতীর ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক ঘটনা। দুপুর দুটো পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হাতে ঘেরাও হয়ে ছিলেন উপাচার্য, আধিকারিকরা। তার আগে বিশ্বভারতীতে এসে বিনা অভ্যর্থনায় ফিরে গেলেন বাংলাদেশের প্রেসিডেন্ট।"
জিনিউজ আরো লিখেছে- "অতিথি বিনা অভ্যর্থনায় ফিরে গেলেও বিন্দুমাত্র অনুতপ্ত শোনাল না ছাত্র ছাত্রীদের। "
সফর সূচি অনুযায়ী ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনরে অংশ হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদ মঙ্গলবার বিশ্বভারতী পরিদর্শনে যান।
ভারত সফর শেষে মঙ্গলবার রাতেই তিনি দেশে ফিরেছেন।