জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বুধবার পুরান ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদ্দার এই আদেশ দেন।
এর আগে দুই মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।