রাজধানীর বকশীবাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থিতে নেতাকর্মীদের মধ্যে দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় সরকার দলীয় সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়িতে হামলা চালিয়ে আগুন দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি, টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার বকশী বাজার আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সংঘর্ষ বকশীবাজার মোড়, ঢাকা মেডিকেল এলাকা ও পলাশীর মোড়সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এসময় ছাত্রদলের কর্মীরা পিছু হটে ঢাকা মেডিকেলে সামনে সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়িতে হামলা চালিয়ে আগুন দেয়া হয়। এসময় তিনি মাথায় আঘাত পান। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।