মিসিসিপিতে টর্নেডোতে ৪ জনের মৃত্যু

 
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিসিসিপিতে টর্নেডোর আঘাতে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এটি আঘাত হানে। মিসিসিপির গভর্নর ফিল ব্রাইয়েন্ট দুটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।
ফিল ব্রাইয়েন্ট বলেন, দুর্যোগ মোকাবিলায় রাজ্যের যেসব সম্পদ রয়েছে তা দিয়ে স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছি। এটা এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য জরুরি। বিশেষত জোন্স ও মারিয়ন কাউন্টিতে।
গভর্নর জানান, টর্নেডো এই দুটি কাউন্টির ওপর সরাসরি আঘাত হেনেছে। এতে বাড়িঘর ধ্বংস হয়েছে এবং কয়েক হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ম্যারিয়ান কাউন্টির ক্ষয়ক্ষতি অনুসন্ধানকারী কর্মকর্তা নরমা উইলিয়ামসন জানান, টর্নেডোর আঘাতে দুই জনের প্রাণহানি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। 
জোনেস কাউন্টির শেরিফ অ্যালেং হজ জানান, এই ঝড়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। ঝড়ের সময় তারা একটি ভ্রাম্যমাণ বাড়িতে ছিল।