যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত

 
 
যুক্তরাষ্ট্রের আবারো পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ১৮ বছর বয়সী ঐ কিশোরের নাম এন্টনিও মার্টিন।
 
মঙ্গলবার সেন্ট লুইস শহরতলী বার্কলের গ্যাস স্টেশনে এ হত্যাকাণ্ড ঘটে। আগস্টে এ জায়গারই দুই মাইল দূরে ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত হয়েছিল নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন। যার জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল বিক্ষোভ।
সেন্ট লুইস কাউন্টির পুলিশের ভাষ্য, এন্টনিও পেট্রোল স্টেশনে হাতবন্দুক বের করে সেটি এক কর্মকর্তার দিকে তাক করায় আত্মরক্ষার্থে পুলিশ তার ওপর গুলি চালায়। 
ভিডিও ফুটেজে ঘটনাস্থলে বিক্ষোভকারীদের জটলা দেখা গেছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।