এক পায়রার দাম ১ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১ কোটি ৪৩ লাখ ৯৪ হাজারের কাছাকাছি। পায়রাটি সম্প্রতি চুরি গেছে। জার্মান পুলিশ এটি খুঁজছে। সন্ধানদাতাকে ৯ লাখ ৫৮ হাজার টাকা মূল্যমানের পুরস্কার দেয়া হবে। বুধবার এনডিটিভির অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
জার্মান পুলিশ জানিয়েছে—চুরি যাওয়া পায়রাটির নাম এএস ৯৬৯। বয়স ৬ বছর। শনিবার রাতে ডুসেলড্রফ শহর থেকে এটি চুরি যায়।
পুলিশ জানিয়েছে—মালিকের দাবি পায়রাটির দাম ১ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার। তার সংগ্রহে থাকা পাখিগুলোর মধ্যে এর দাম সবচেয়ে বেশি। এটি ফিরিয়ে দিতে পারলে তিনি ১২ হাজার মার্কিন ডলার পুরস্কার দেবেন।