বকশীবাজারে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২ মামলা

 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে পুরান ঢাকার বকশীবাজার এলাকায় সংঘর্ষ ও সংসদ সদস্যের গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুই থানায় মামলা করা হয়েছে। বুধবার রাতেই মামলা দুইটি দায়ের করা হয়েছে।
শাহবাগ থানায় দায়ের করা মামলায় নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়ি পোড়ানো ও তাকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৫০/৬০ জনকে আসামি দেখিয়েছেন নীলতে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাহেব আলী।
অন্যদিকে কবাজার থানায় দায়ের করা মামলায় ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০/৪০ জনকে আসামি করেছেন উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন।
এরা আগে বুধবার জিয়া চ্যারিবেল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে হাজিরা দিতে যান খালেদা জিয়া। তিনি আদালতে পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় সংসদ সদস্য ছবি বিশ্বাসের গাড়িতে হামলা চালানো হয়। এতে তিনি আহত হন। এছাড়া সংঘর্ষে আরো অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।