তেলবাহী জাহাজ ডুবি: বিএনপির সংবাদ সম্মেলন শুক্রবার

 
তেলবাহী জাহাজ ডুবির ঘটনায় শুক্রবার সকাল ১১টায় বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। তদন্ত প্রতিবেদনটির ওপর মেজর হাফিজ বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস ওয়েলবাহী ট্যাংকার ডুবির ঘটনার বুধবার রাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিএনপি গঠিত তদন্ত কমিটি।
তদন্ত কমিটির প্রধান ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ তার হাতে প্রতিবেদনটি তুলে দেন।